ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বিশ্ব র‌্যাংকিংয়ে দেশের ৪ বিশ্ববিদ্যালয়


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৯-৬-২০২১ বিকাল ৭:৪

বিশ্ব র‌্যাংকিংয়ে জায়গা পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস-২০২২-এর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে দেশের এই চার বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৮ জুন) বিশ্বের সেরা ১৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়। প্রতি বছর মোট ১১টি আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং প্রকাশ করে কিউএস।

কিউএসের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে ২০২২-এর তালিকায় গত বছরের মতো এবারো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জায়গা হয়েছে। এই দুই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১-১০০০তম। এ নিয়ে টানা চতুর্থবার কিউএস র‌্যাংকিংয়ে ৮০১-১০০০তম অবস্থানে জায়গা পেল বুয়েট ও ঢাবি। কিউএস তাদের তালিকায় ৫০০-এর পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান সুনির্দিষ্ট করে উল্লেখ করেনি।

দেশের শীর্ষ দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটি কিউএসের তালিকায় ১০০১ থেকে ১২০০তম অবস্থানের মধ্যে রয়েছে। কিউএস তালিকায় প্রথমবারের মতো দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় জায়গা পেল। 

জামান / জামান

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন