ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশের নারীরা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২১ রাত ৮:৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে স্বাগতিক দলটিকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৭.২ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন শারনে মায়ার্স। তাছাড়া তাদের ছয়জন ব্যাটার কোনো রানই করতে পারেননি এ ম্যাচে। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার একাই শিকার করেন পাঁচটি উইকেট। এছাড়া রুমানা আহমেদ ও অভিষিক্ত ফারিহা তৃষ্ণা দুটি করে উইকেট পান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানার দল। ৩ উইকেটে জয়লাভ করে তারা। মুর্শিদা খাতুন ৪৮ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া নিগার ১২ ও নুজহাত তাসনিয়া ১০ রান করেন। এই জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাঘিনীরা।

জামান / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’