সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদকের বিরুদ্ধে না’ বলা কর্মসূচি পালনের নির্দেশ
সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে ‘মাদকের বিরুদ্ধে না’ বলা কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে সরকার। পাঠদান শুরুর আগে মাদকের বিরুদ্ধে না বলে এ কর্মসূচি পালন করতে হবে। বর্তমানে যেদিন যে শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস থাকবে সেদিন পাঠদান শুরুর আগে সেই শ্রেণির শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করবে।
আগামী বছরের জানুয়ারি মাস থেকে তারিখ ও সময় নির্ধারণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি গ্রহণ করার ব্যবস্থা নিতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (১৫ নভেম্বর) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে সব প্রতিষ্ঠান প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
এর আগে গত ৭ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ কর্মসূচি গ্রহণের অনুরোধ করা হয়। চিঠিতে বলা হয়, গত ১০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে ‘মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন' সংক্রান্ত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে যে দিন যে শ্রেণির পাঠদান থাকবে সেদিন সে শ্রেণিতে পাঠদান শুরুর আগে মাদকের বিরুদ্ধে না বলা কর্মসূচি পালন করতে হবে।
জামান / জামান
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত