ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কোহলীর রেস্তোরাঁয় সমকামীদের প্রবেশের অনুমতি নেই!


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ১১:২০

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলীর মালিকানাধীন রেস্তোরাঁ ‘ওয়ান৮ কমিউন’কে নিয়ে বিতর্ক উঠেছে। পুণের এই রেস্তোরাঁর বিরুদ্ধে সমকামীদের প্রবেশে অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলেছে দেশটিতে এলজিবিটিকিউআইএ+ মানুষদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘ইয়েসউইএক্সজিস্ট’।

ইনস্টাগ্রামে ওই সংগঠন অভিযোগ করেছে, কোহলীর রেস্তোরাঁয় শুধুমাত্র বিসমকামী যুগল ও মেয়েদের ঢুকতে দেওয়া হয়। সমকামীদের প্রবেশের অনুমতি নেই। ‘ইয়েসউইএক্সজিস্ট’-এর দাবি, প্রথমে তাদের পক্ষ থেকে রেস্তোরাঁয় সরাসরি বার্তা পাঠানো হয়। কিন্তু কোনো জবাব মেলেনি। পরে ফোন করে যোগাযোগ করা হলে রেস্তোরাঁর ওই শাখা বিষয়টি স্বীকার করে।

সংগঠনের আরও দাবি, কর্তৃপক্ষ তাদের জানান রেস্তোরাঁয় সমকামী যুগল বা সমকামী যুবকদের ঢুকতে দেওয়া হয় না। অন্যদিকে পোশাক-পরিচ্ছদ দেখেই ঢুকতে দেওয়া হয় রূপান্তরকামী মহিলাদের।

যদিও লিঙ্গের ভিত্তিতে বৈষম্যের সব অভিযোগই অস্বীকার করেছে ‘ওয়ান৮ কমিউন’। রেস্তোরাঁর কর্মী অমিত জোশী বলেন, ‘কোনও পুরুষ একা এলে তাকে আমরা ঢুকতে দিই না। নারীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এ নিয়ম চালু করা হয়েছে। যদি ছেলেমেয়েদের দল আসে, তাতে কোনো সমস্যা নেই। লিঙ্গের ভিত্তিতে কোনো নিষেধাজ্ঞা নেই এখানে।’

‘ওয়ান৮ কমিউন’-এর দিল্লি শাখার কর্মী নীহারিকা কুরার বলেন, ‘আমাদের রেস্তোরাঁয় ছেলেরা ঢুকতেই পারে। আমরা অতিথিকে না বলতে পারি না। যখন রেস্তোরাঁ ভর্তি থাকে, তখনই একা আসা পুরুষদের ফিরিয়ে দিতে হয়। কিংবা কেউ ছোট প্যান্ট পরে এলে তাকেও ঢুকতে দেওয়া হয় না।’

সূত্র: আনন্দবাজার

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’