কোহলি নেই, সরে দাঁড়ালেন উইলিয়ামসনও
বিশ্বকাপ ফাইনাল হারের যন্ত্রণা ভোলার আগেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরই মধ্যে ভারতে পৌঁছে গেছে তারা। তবে এ সিরিজটি খেলবেন না কিউইদের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন।
টানা খেলার ধকল থেকে শরীর ও মনকে সতেজ করে তুলতে আগেই এ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ভারতের সদ্য বিদায়ী অধিনায়ক বিরাট কোহলি। এবার সরে দাঁড়ালেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসনও। ফলে দুই নতুন অধিনায়কের অধীনে হবে সিরিজটি।
টি-টোয়েন্টি সিরিজ না খেললেও ভারত সফরের টেস্ট সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন উইলিয়ামসন। মূলত টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করতেই টি-টোয়েন্টি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন ডানহাতি পেসার টিম সাউদি।
সোমবার সন্ধ্যায়ই দলের সঙ্গে প্রথম টি-টোয়েন্টির ভেন্যু শহর জয়পুরে পৌঁছেছেন উইলিয়ামসন। তবে তিনি খেলবেন না, থাকবেন বিশ্রামে। আগামী ১৭, ১৯ ও ২১ নভেম্বর হবে তিন টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২৫ তারিখ থেকে শুরু হবে টেস্ট সিরিজের খেলা।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ