ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

যুবলীগ নেতা জন গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ১১:৪৫

মালিক-কর্মচারীকে পিটিয়ে আহত করে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা আজিজুর রহমান জন ও তার  গ্যাংয়ের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। গতকাল সোমবার শ্রীপুর থানায় মাওনা চৌরাস্তার মেসার্স মোড়ল অ্যান্ড কোং-এর ম্যানেজার মোহাম্মদ জাহিদুল হাসান শরিফ বাদী হয়ে মামলাটি করেন।

জানা গেছে, গত রোববার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার প্রশিকা মোড় এলাকায় টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। হামলায় আহতরা হলেন- মেসার্স মোড়ল অ্যান্ড কোংয়ের মালিক আ. কাদির মোড়ল, ম্যানেজার মোহাম্মদ জাহিদুল হাসান শরিফ, কর্মচারী আলমগীর, রুবেল বাসার, নিরাপত্তা প্রহরী সুকুমার।

মামলায় অভিযুক্তরা হলেন- স্থানীয় যুবলীগ নেতা কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মোহাম্মদ মাহবুবুর রহমানের ছেলে মো. আজিজুর রহমান জন (৩২) এবং তার গ্যাংয়ের সদস্য মোবারকের ছেলে সবুজ মিয়া (৩২), আ. ছাত্তারের ছেলে তাইজুদ্দিন (৪০), মূলাইদ গ্রামের সাকিব (৩০) ও রিয়েল (৪০)।

মামলা সূত্রে জানা গেছে, মাওনা চৌরাস্তায় মেসার্স মোড়ল অ্যান্ড কোং নামক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত মো. জাহিদুল হাসান শরিফ। তিনি রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের ৫ লাখ ৩০ হাজার টাকা একটি ব্যাগে করে মালিক আ. কাদির মোড়লের বাসায় পৌঁছে দিতে যান। বাড়ির কাছাকাছি পৌঁছাতেই অভিযুক্তরা হামলা করে ম্যানেজারকে আহত করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ম্যানেজারের চিৎকার শুনে মালিক আ. কাদির কর্মচারী আলমগীর, রুবেল ও নিরাপত্তা প্রহরী সুকুমার এগিয়ে আসে। হামলাকারীরা তাদেরও পিটিয়ে আহত করে। এ সময় ম্যানেজার শরিফের কাছে থাকা ৫ লাখ ৩০ হাজার টাকাভর্তি ব্যাগটি হামলাকারীরা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আজিজুর রহমান জনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেওে তার ফোন বন্ধ পাওয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের ধরতে অভিযান চলছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।

এমএসএম / জামান

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত