বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির লাশ ফেরতের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সোমবার (১৫ নভেস্বর) দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার ময়না চওড়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।
মানববন্ধনে নিহত ইদ্রিস আলীর ভাই একরামুল হকসহ এলাকার অনেকেই বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সীমান্তে গুলিতে নিহতের ৪ দিন পেরিয়ে গেলেও পরিবারের কাছে এখনো লাশ ফেরত দেয়নি বিএসএফ। অবিলম্বে লাশ ফেরতের দাবি জানান তারা। মানববন্ধনে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর ভোরে জেলার কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব-পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। এ সময় প্রকাশ রায় নামে এক ভারতীয় নাগরিক নিহত হন। পরে লাশ টেনে-হিচড়ে নিয়ে যায় বিএসএফ।
নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি মালগাড়া গ্রামের আলতাব মিয়ার ছেলে আসাদুজ্জামান ভাষানী (৫০) এবং একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪২)।
এমএসএম / জামান
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
Link Copied