স্বনির্ভর ধামসোনা ইউপি নির্বাচনে শফি মেম্বারের বিকল্প নাই
আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউপি নির্বাচনে শফিউদ্দিন মেম্বারের বিকল্প খুঁজে পায়নি এলাকাবাসী। ধামসোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে কথা বললে তারা দৈনিক সকালের সময়কে জানান, বর্তমান মেম্বার মো. শফিউদ্দিন ৫ বছরে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। অত্র ইউনিয়নে প্রান্তিক জনপ্রতিনিধি শফিউদ্দিনের মতো এলাকায় এত উন্নয়ন আর কেউ করতে পারেনি। তাই আগামী ইউপি নির্বাচনে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে শফি মেম্বারের বিপক্ষে কোনো বিকল্প প্রার্থী এখনো খুঁজে পায়নি ৯নং ওয়ার্ডের জনগণ।
সাধারণ মানুষের ধারণা, ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম যেমন দক্ষ, যোগ্য ও শিক্ষিত। তেমনি তার সহকর্মী মো. শফিউদ্দিনও একজন শিক্ষিত, দক্ষ ও যোগ্য ওয়ার্ড প্রতিনিধি। ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের পরার্মশ ও সহযোগিতা নিয়ে শফি মেম্বার তার ওয়ার্ডে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ করেছেন।
এ বিষয়ে শফি মেম্বারের সাথে কথা বললে তিনি সকালের সময়কে বলেন, ৫ বছরে এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১০-১৫টি রাস্তা, বেশ কয়েকটি সংযোগ রাস্তা, ড্রেন ও কালভার্টের কাজ হয়েছে। এছাড়া সরকারি ও বিভিন্ন সংস্থার সহযোগিতায় এলাকার হতদরিদ্রদের উন্নয়নে অনেক কাজ করা হয়েছে। এলাকার এনায়েতপুর, ঘোড়াপীর মাজার, নলাম, ডগরতলী বাঁশবাড়িতে একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন করা হয়েছে।
আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা- জানতে চাইলে শফি উদ্দিন দৈনিক সকালের সময়কে বলেন, এলাকার মানুষ চাইলে নির্বাচন করবেন এবং বিজয়ী হলে অতীতের মতো এলাকার উন্নয়ন আর মানুষের প্রয়োজনে পাশে থাকতে চান।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার