মির্জাগঞ্জে জোরপূর্বক প্রবাসীর জমি দখল
পটুয়াখালীর মির্জাগঞ্জের কপালভেড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মো. আল-আমিনের ১৪ শতাংশ জমিতে জোরপূর্বক ঘর তুলে দখল করার অভিযোগ পাওয়া গেছে। আল-আমিন মির্জাগঞ্জ প্রবাসী অ্যাসোসিয়েশন সিঙ্গাপুর শাখার সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় ওই এলাকার মৃত হাসেম তালুকদারের ছেলে কালাম তালুকদারসহ (৪৮) চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার (১৫ নভেম্বর) রাতে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন আল-আমিনের স্ত্রী উম্মে হাবিবা খানম।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, কালাম তালুকদার ভূমিদস্যু প্রকৃতির লোক। প্রভাবশালী বলে তাদের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করে না। দীর্ঘদিন যাবৎ আল-আমিনের পৈত্রিক ও ভোগদখলীয় জেএল নং-৩৮, খতিয়ান নং-৫০, দাগ নং ৩৭-এর ১৪ শতাংশ সম্পত্তি নিয়ে তাদের সাথে বিরোধ চলছিল। তারা গত ১২ নভেম্বর অবৈধভাবে অনুপ্রবেশ করে জমির মাটি কেটে জমির আকৃতি নষ্ট করে জোরপূর্বক ঘর তুলে জমি দখলে নেয়। এতে আল-আমিনের মা ও স্ত্রী তাদের বাধা দিলে অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের হুমকি ও অকথ্যভাষায় গালি দেয়।
এ বিষয়ে অভিযুক্ত কালাম তালুকদারের মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক