ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে বিদ্রোহী ৫ আওয়ামী লীগ নেতাকে স্থায়ী বহিষ্কার


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ৪:৭

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে অংশগ্রহণ এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্বে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারায় ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) ‍এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- মির্জাগঞ্জ উপজেলার ১নং মাধবখালী ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আ. মালেক আকন, ১নং মাধবখালী ইউনিয়নের মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের মো. আবুল বাসার নাসির, সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামিলীগ, ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের মো. আনোয়ার হোসেন বাবুল মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ ‍এবং ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়নের মো. আ. আজিজ হাওলাদার।

এমএসএম / জামান

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী