ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কারাগারে বিএনপি নেতার মৃত্যু


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ৪:১৩
চট্টগ্রাম কারাগারে মারা গেছেন মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফকির আহম্মদ (ইন্নালিল্লাহি...রাজিউন)।‌ তার বয়স হয়েছিল ৬৫ বছর। ‍মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফকির আহম্মদ মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের নাজিরপাড়ার বাসিন্দা। আজ বাদ মাগরিব নিজ বাড়ির আঙিনায় জানাজা অনুষ্ঠিত হবে।
 
গত ১৮ অক্টোবর চট্টগ্রামের হাটহাজারী থানার মন্দির ভাংচুর ও সহিসংতার মামলায় মিরসরাই পৌর এলাকা থেকে থানা পুলিশ ফকির ‍আহম্মদকে আটক করে। পরে হাটাজারী থানা পুলিশ আদালতে প্রেরণ করে। আদালতে তার আইনজীবী জামিন চাইলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত