ভারতের সঙ্গে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ
২০১১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। এরপর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজনের দায়িত্ব পেলেও ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে পারেনি বাংলাদেশ। তবে এবার ফের বিশ্বকাপ ফিরছে ঢাকায়। সম্প্রতি আইসিসি জানিয়েছে, ভারতের সঙ্গে মিলে আগামী ২০৩১ বিশ্বকাপের যৌথ আয়োজক হবে বাংলাদেশ।
২০২৪ বিশ্বকাপ থেকে শুরু করে ২০৩১ বিশ্বকাপ পর্যন্ত সর্বমোট ৮টি আইসিসি টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। ওই সূচিতে চমকের শেষ যেন নেই। সেখানে জানা গেছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। শেষ কিছুদিনে এ নিয়ে গুঞ্জন কম হয়নি। অবশেষে সে গুঞ্জনটাই সত্য হয়েছে, ২০২৪ বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেল যুক্তরাষ্ট্র।
দ্বিতীয় চমকটা হচ্ছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চার বছর পর আসন্ন ওই বিশ্বকাপের আয়োজক পাকিস্তান। ওই টুর্নামেন্ট আবার অনুষ্ঠিত হবে ঠিক ৮ বছর পর। ২০১৭ সালে সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছিল ইংল্যান্ডে। সেবার অবশ্য বিজয়ীর হাসিটা হেসেছিল এই পাকিস্তানই।
২০২৬ সালে আরো একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ওই আসর বসবে ভারত আর শ্রীলঙ্কায়। পরের বছর ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া আর জিম্বাবুয়েতে। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে ওশেনিয়ায়। ২০২২ বিশ্বকাপের ৬ বছর পর আবারো ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটের বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এর পরের বছর চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।
ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড মিলে ২০৩০ সালে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০৩১ সালে বাংলাদেশ ও ভারত আয়োজন করবে ওয়ানডে বিশ্বকাপ।
জামান / জামান
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ