ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে মাইগ্রেশন ফোরামের সভা অনুষ্ঠিত


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২১ বিকাল ৬:৪২
বৈধ পন্থায় বিদেশগামী যাত্রীদের উদ্বুদ্ধকরণে বাংলাদেশ সরকারের সাথে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক একসাথে কাজ করে যাচ্ছে। ক্ষমতাসীন সরকারের সহযোগিতায় সরকারি সেবার পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওই সেবা দিচ্ছে ব্র্যাক। তারই ধারাবাহিকতায় সিলেটের বালাগঞ্জে ফেরত প্রবাসীদের নানাবিধ পরামর্শ ও সেবা প্রদানের লক্ষ্যে সোশিও ইকোনমিক রিইন্টিগ্রেশন অব রিটার্ন মাইগ্রেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ প্রকল্পের আওতায়, রয়েল ডেনিস অ্যাম্বেসির অর্থায়নে ‍এবং ব্র্যাকের উদ্যোগে বালাগঞ্জ শাখা ব্র্যাক কার্যালয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা ফোরামের চতুর্থ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
 
এতে সভাপতিত্ব করেন উন্নয়ন ও গণমাধ্যমকর্মী শাহাব উদ্দিন শাহিন। সভা পরিচালনা করেন ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির বালাগঞ্জ উপজেলা ফিল্ড সুপারভাইজর স্বপ্না বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট শিশির ঘোষ।
 
শিশির ঘোষ তিনি জানান, ব্র্যাকের মাধ্যমে করোনা দুঃসময়ে সরক‍ারিভাবে সহায়তা প্রদান করা হয়েছে। প্রবাসী সন্তানদের বৃত্তি প্রদানে সহায়তা, মৃত প্রবাসীকে আর্থিক সহযোগিতা, ফেরতদের পুনর্বাসন ও চিকিৎসাসহ বিষয়ে কাজ করে যাচ্ছে ব্র্যাক।
 
আলোচনায় অংশগ্রহণ করেন ফোরামের নেতৃবৃন্দ- সমাজসেবক নাজমুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল হামিদ, সাংবাদিক রাজিব আহমদ, জাগির হোসেন জাকির, বিদেশ ফেরত কামরুল ইসলাম জিলু, জয়নাল মিয়া, মতিন মিয়া, বিদেশ যেতে আগ্রহী জাবেদ মিয়া, রাশেদ আহমদ জয়, উন্নয়নকর্মী লিমা বেগম, পপি বেগম, বিদেশ ফেরত জোসনা বেগম। 

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার