মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৯৫
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে জালান দেওয়ান সুলতান সুলাইমান-১ এর পাঁচতলা দোকানঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিন ঘণ্টার অভিযানে প্রাথমিকভাবে ১৫০ জন অভিবাসীকে আটক করা হয়। পরে ৯৫ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। আটক ৯৫ জনের কোনো বৈধ কাগজ নেই। আটকদের মধ্যে ৫২ জন পুরুষ, ৪৩ জন নারী।
বাংলাদেশি ছাড়াও আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছে বলে জানিয়েছেন কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন। তবে অভিযানে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা এ রিপোর্ট লিখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
আটকদের বেশিরভাগই নির্মাণ সাইটে পরিচ্ছন্নতা ও শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন