ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে অপচিকিৎসার অভিযোগে আলহেরা হাসপাতালকে র‌্যাবের জরিমানা


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ১৭-১১-২০২১ দুপুর ১১:৩৮

গাজীপুরের শ্রীপুরে র‍্যাবের অভিযানে দুটি হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এ অভিযান চালান র‌্যাব-১-এর সদস্যরা। এ সময় অব্যবস্থাপনায় হাসপাতাল পরিচালনা করায় ডা. আবুল পরিচালিত আলহেরা হাসপাতালকে ৫০ হাজার  ও লাইফ কেয়ার হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আজ বুধবার (১৭ নভেম্বর) সকালে র‌্যাবের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশিত করা হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার জিএম মাজহারুল ইসলাম জানান, প্যাথলজি রিপাের্টে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক বা এমবিবিএস চিকিৎসকের স্বাক্ষর না থাকা ও রি-এজেন্ট মেয়াদোত্তীর্ণ থাকায় ভােক্তা অধিকার সংরক্ষণ আইনে আলহেরা হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইফ কেয়ার হাসপাতালে নানা অনিয়ম পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।।

র‍্যাব-১-এর পােড়াবাড়ী ক্যাম্পের আভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। তাদের সহযোগিতা করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিয়ত দল।

অভিযোগ রয়েছে, ডা. আবুল পরিচালিত আলহেরা হাসপাতালে ইতিপূর্বে ভুল চিকিৎসা, অতিরিক্ত বিল আদায়সহ নানা অব্যবস্থাপনা থাকার। এত অভিযোগ থাকার পরও হাসপাতালটি দাপিয়ে বেড়াচ্ছে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়