মাঠে বসে দেখা যাবে খেলা, টিকাগ্রহীতাদের অগ্রাধিকার
এবার বাংলাদেশেও দর্শকরা ক্রিকেট মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন- এমন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছিল আগেই। বিসিবি থেকে তেমন সম্ভাবনার কথা জানানো হয়েছিল সপ্তাহখানেক আগে।
তখন বলা হয়েছিল, সরকারের ঊর্ধ্বতন মহলের সবুজ সংকেত তথা নির্দেশনা পেলেই দর্শকদের মাঠে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।যত দূর জানা গেছে, সরকারের সর্বোচ্চ মহলের অনুমতি মিলেছে। দর্শকদের মাঠে ফেরার সম্ভাবনা অবশেষে বাস্তবে রুপ নিতে যাচ্ছে।
আগামী ১৯ নভেম্বর থেকে শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ আর পাকিস্তানের যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে, তা দর্শকরা মাঠে গিয়েই দেখতে পারবেন। তবে পূর্ণ গ্যালারি নয়, খেলা দেখতে পারবেন পঞ্চাশ ভাগ দর্শক।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘এবার দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন। স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার ৫০ ভাগ আসন দর্শকদের জন্য বরাদ্দ থাকবে।’
জালাল আরও জানান, ‘যারা এরই মধ্যে ভ্যাকসিনের দুটি কোর্স সম্পন্ন করেছেন তারা যাতে অগ্রাধিকার পান, চেষ্টা করা হবে। তবে কাজটা কঠিন। কারণ কারা ডাবল ভ্যাকসিন নিয়ে নিয়েছেন, তাদেরকে টিকিট দেওয়ার কাজটি করাও সহজ নয়। তারপরও চেষ্টা চলছে যাতে ভ্যাকসিনের কোর্স সম্পন্নকারীরা অগ্রাধিকার পান।’
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ