ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চৌড়হাস হাইওয়ে থানার নবাগত ইনচার্জের সাথে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও জেইউকের মতবিনিময়


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৭-১১-২০২১ দুপুর ১:৫১
কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার নবাগত ইনচার্জ ইদ্রিস আলীর সাথে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে নবাগত ওসি বলেছেন, মহাসড়ক চাঁদাবাজি, দুর্নীতিমুক্ত ও নিরাপদ করতে হাইওয়ে পুলিশ স্বচ্ছতার সাথে কাজ করছে। মহাসড়কে কেউ যেন অযথা হয়রানির শিকার না হন সে বিষয়কে সামনে রেখে কাজ করা হচ্ছে। কুষ্টিয়া হাইওয়েগুলোকে নিরাপদ ও অবৈধ দখলদারমুক্ত করতেও ব্যাপক কার্যক্রম কাজ করে যাব বলে জানিয়েছেন তিনি।
 
মঙ্গলবার ১৬ (নভেম্বর) রাত ৮টার সময় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কার্যালয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার নবাগত ইনচার্জ ইদ্রিস আলীর কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
 
মতবিনিময় শেষে নবাগত ইনচার্জ ইদ্রিস আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা ও মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, কোষাধক্ষ্য ইমরান হাসান পাপ্পু, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ মৃধা, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির প্রচার সম্পাদক বাচ্চু, কোষাধক্ষ্য শুভ, নির্বাহী সদস্য ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার, সদস্য রাকিব, সুমন মাহমুদ, ইউসুফ প্রমুখ।
 
দুর্নীতির প্রতি নিজের জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ইনচার্জ ইদ্রিস আলী বলেন, আমাদের হাইওয়ের কোনো সদস্য দুর্নীতি বা যে কোনো ধরনের অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার