কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির মানববন্ধন
সিরিয়াল জটিলতা নিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ রুটের সিএনজি অটোরিকসা শ্রমিকদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কমলগঞ্জের ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ কমিটি। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ভানুগাছ চৌমুহনী চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ কমিটির সভাপতি বেলাল মিয়া, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, শমসেরনগর গ্রুপ কমিটির সভাপতি আয়ুব আলী, সাধারণ সম্পাদক সজ্জাত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এছাড়া বিভিন্ন গ্রুপের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে তাদের দাবি-দাওয়া না মানলে শ্রীমঙ্গলের সাথে ভানুগাছ সিএনজিচালকদের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। তারা বলেন, এর আগেও সিরিয়াল জটিলতা নিয়ে মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে একাধিকবার সালিশ বৈঠক হয়। পূর্বের সালিশ বৈঠকে আমাদের দাবি-দাওয়া মেনে বিচারকরা রায় দিলেও তারা তা মানতে নারাজ।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিরিয়াল জটিলতা নিয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল রুটের ফুলবাড়ি চা বাগান গেটসংলগ্ন এলাকায় ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ শ্রমিকদের সাথে শ্রীমঙ্গল সিএনজি শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৭ জন আহত হন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied