এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
আগামী ২ ডিসেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষার সার্বিক প্রস্তুতি জানাতে আগামীকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিকেল ৪টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরীক্ষার সব প্রস্তুতি তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বুধবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে পরীক্ষার সব প্রস্তুতির বিষয়ে তুলে ধরা হবে। সার্বিক বিষয় তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। আজ বুধবার এইচএসসি পরীক্ষার সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা বাতিল করে বৃহস্পতিবার বিকেল ৪টায় নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে ও প্রশ্নফাঁস রোধে আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে ঘোষণা দেয়া হবে।
এর আগে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, কেন্দ্র, পরীক্ষা নেয়াসহ নানা বিষয়ে বোর্ডপ্রধানদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেসব বিষয় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
জামান / জামান
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত