ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উসমান খাজাকে অ্যাশেজ দলে ফেরাল অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২১ দুপুর ৩:৫৩

উসমান খাজাকে বুঝি অ্যাশেজ বিশেষজ্ঞই বানিয়ে ফেলছে অস্ট্রেলিয়া!

দুই বছর আগে সবশেষ যখন খেলেছিলেন, সে সিরিজটা ছিল অ্যাশেজ। দুই বছর পর যখন তাকে ফেরালেন অজি নির্বাচকরা, সেটাও আরেকটা অ্যাশেজেই। তার সঙ্গে পেসার ঝাই রিচার্ডসনকেও দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়া। 

দু’জনকে ফেরানোর পাশাপাশি অভিষেকের অপেক্ষায় থাকা দুইজনকে স্কোয়াডে টেনেছে দলটি। কোনো টেস্ট না খেলা মাইকেল নেসার আর মিচেল সোয়েপসন আছেন স্কোয়াডে।

খাজাকে অজিরা ফিরিয়েছে ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মের কারণে, জানালেন অজি নির্বাচক জর্জ বেইলি। বললেন, ‘উসমান খাজা দারুণ ছন্দে আছে। সে খুবই ধারাবাহিক। আর অভিজ্ঞতাও অনেক তার।’ এতকিছুর পরও তার দলে জায়গা পাওয়ার কারণ তার ভার্সেটাইলিটিই, ইঙ্গিত দিলেন বেইলি। বললেন, ‘সে আগেও নিজেকে প্রমাণ করে দলে থেকেছে, টেস্টে যে সে রান করতে পারে, সেটা দেখিয়েছে। এছাড়া সে ভিন্ন ভিন্ন জায়গায় ব্যাট করার ক্ষমতা রাখে।’

দলে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে তিনি লড়বেন ট্র্যাভিস হেডের সঙ্গে। বেইলি অবশ্য হেডকে নিয়েও বেশ আশাবাদী। বললেন, ‘শেষ গ্রীষ্মেও ট্রেভিস দারুণ খেলেছে। দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারে সে।’

এদিকে ঝাই রিচার্ডসনও ফিরেছেন দলে। খাজারও আগে সবশেষ টেস্টটা খেলেছিলেন তিনি। 

আগামী ৮ ডিসেম্বর গ্যাবায় মাঠে গড়াবে অ্যাশেজের প্রথম ম্যাচটি। অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর। এরপর ২৬ ডিসেম্বর মেলবোর্নে মাঠে গড়াবে তৃতীয় ম্যাচটি। এরপর ৫ আর ১৪ জানুয়ারি সিডনি আর পার্থে অনুষ্ঠিত হবে শেষ দুই টেস্ট।

একনজরে অস্ট্রেলিয়া দল 
টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, উসমান খাজা, ক্যামেরন গ্রিন, জস হেইজেলউড, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হেড, মাইকেল নেসার, মিচেল সোয়েপসন, মারনাস লাবুশানে, নাথান লায়ন, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’