ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আইসিসিতে কুম্বলের জায়গা নিলেন সৌরভ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২১ দুপুর ৩:৫৪

আইসিসির ক্রিকেট কমিটির পুরুষ বিভাগে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। সৌরভ দায়িত্ব পাওয়ার আগে এই পদে ছিলেন তারই জাতীয় দলের সাবেক সতীর্থ অনিল কুম্বলে।

আইসিসির ক্রিকেট কমিটির পুরুষ বিভাগে চেয়ারম্যান পদে থাকাকালীন দারুণ অবদানের জন্য কুম্বলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বারক্লে। সেই সাথে সৌরভকেও নতুন পদে স্বাগত জানিয়েছেন তিনি। 

সংবাদ বার্তায় গ্রেগ বলেন, ‘আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে গাঙ্গুলিকে স্বাগত জানাই। বিশ্ব সেরা ক্রিকেটারদের একজন ও পরে প্রশাসক হিসেবে তার যে অভিজ্ঞতা, আশা করি ক্রিকেটের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে সেগুলো আমাদের অনেক সহায়তা করবে।’ 

সঙ্গে আরও জানান গ্রেগ, ‘আমি অনিলকেও ধন্যবাদ জানাতে চাই তার দারুণ অবদানের জন্য। গত ৯ বছর ধরে সে দারুণ নেতৃত্ব দিয়েছে। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ও বোলিং অ্যাকশন নিয়ে বিভিন্ন সিদ্ধান্তে অনিল খুব ভালো কাজ করেছে।’

২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গত ১২ বছরে তিন মেয়াদে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে কুম্বলে। সর্বোচ্চ তিন মেয়াদেই এই দায়িত্ব পালন করার নিয়ম আছে। তাই এবার পদ থেকে সরে দাঁড়াতেই হলো এই সাবেক ভারতীয় ক্রিকেটারকে। এ বার তার জায়গায় এলেন সৌরভ।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে