ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শেষের জাদুতে বিশ্বকাপে নেদারল্যান্ডস


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২১ দুপুর ৩:৫৬

শেষ রাউন্ডে জমে উঠেছিল ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের জি গ্রুপের খেলা। যেখানে বিশ্বকাপের একটি টিকিটের জন্য ভিন্ন দুই ম্যাচে লড়াইয়ে নেমেছিল তিনটি দল।

যেখানে তুরস্ক ও নরওয়েকে পেছনে ফেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। বুধবার রাতে নরওয়ের বিপক্ষে শেষ দিকে জোড়া গোল করে জয় নিয়ে মাঠ ছেড়েছে ২০১০ বিশ্বকাপের রানার্স-আপরা।

অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে মন্টেনেগ্রোকে ২-১ গোলে হারিয়েছে তুরস্কও। কিন্তু ডাচরাও জয় পাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি তুরস্ক। ফলে তাদেরকে খেলতে হবে প্লে-অফ পর্বে। আর বিশ্বকাপ খেলার সব সম্ভাবনা শেষ নরওয়ের।

বুধবার শেষ রাউন্ডের খেলার আগপর্যন্ত সমান নয় ম্যাচে নেদারল্যান্ডস, তুরস্ক ও নরওয়ের পয়েন্ট ছিলো যথাক্রমে ২০, ১৮ ও ১৮। ফলে জয়ব্যতীত আর পথ খোলা ছিলো না নরওয়ের। কিন্তু তারাই গেছে হেরে।

নেদারল্যান্ডসকে বিশ্বকাপে তোলার পথে ম্যাচের ৮৪ মিনিটে প্রথম গোলটি করেন স্টিফেন বার্গউইন। পরে অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে জয় নিশ্চিত করেন মেমফিস ডিপাই।

এ জয়ের ফলে ২৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে ডাচদের। অন্য ম্যাচে মন্টেনেগ্রোকে হারিয়ে তুরস্কর হয়েছে ২১ পয়েন্ট। গ্রুপের রানার্স-আপ হিসেবে প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকছে তাদের সামনে।

উল্লেখ্য, ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে কাতার বিশ্বকাপের টিকেট। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে আরও তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’