ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আফ্রিদিকে নিয়ে ‘বড় সমস্যা’ রয়েছে শোয়েবের


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২১ দুপুর ৩:৫৬

দীর্ঘদিন একসঙ্গে পাকিস্তান জাতীয় দলে খেলেছেন শোয়েব আখতার ও শহিদ আফ্রিদি। বয়সের ব্যবধান খুব বেশি না হওয়ায় দুজনের মধ্যে সম্পর্কটাও বন্ধুত্বসুলভ। কিন্তু আফ্রিদিকে নিয়ে কি না বড় সমস্যা রয়েছে শোয়েবের!

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে দুবাই গিয়েছেন আফ্রিদি ও শোয়েব। ফাইনালের মাঠেও দেখা হয় দুজনের। পরে একসঙ্গে দুবাইয়ের একটি শপিং মলেও দেখা গিয়েছে তাদের।

এরই মাঝে একদিন খাবার টেবিলে বসে আফ্রিদিকে সামনে রেখেই তাকে নিয়ে থাকা সমস্যার কথা খোলাখুলিই বলেছেন শোয়েব। তবে সেগুলো আসলে সত্যিকারের সমস্যা নয়। আফ্রিদিকে নিয়ে মজাই করেছেন শোয়েব।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেই ভিডিও আপলোড করে শোয়েব লিখেছেন, ‘আমি বুম বুম শহিদ আফ্রিদির ব্যাপারে যা বললাম, আপনারা কি একমত?’

ভিডিওতে দেখা যায় শোয়েব বলছেন, ‘আফ্রিদির ব্যাপারে আমার একটি সমস্যা আছে। তা হলো, সে আমার চেয়ে বড় ছক্কা মারতে পারে। আমি যত দূরে মারতে পারি, তার চেয়েও বেশি। এছাড়া সে আমার চেয়ে বেশি জনপ্রিয়ও।’

এর চেয়েও বড় সমস্যার কথা জানিয়ে শোয়েব আরও বলেন, ‘আরও বড় সমস্যা হলো, আফ্রিদির মাথায় আমার চেয়ে বেশি চুল রয়েছে (অট্টহাসি)। আমি তার ভাইকেও এটা বলেছি, আফ্রিদির বেশি চুল আছে এবং সে আমার মতো দেখতে পঁচা নয়।’

পুরো ঘটনায় হেসেই খুন আফ্রিদি। শোয়েবের ভিডিও রিটুইট করে তিনি লিখেছেন, ‘অনেক ধন্যবাদ শোয়েব। আপনার মুখে এতোগুলো সত্য শুনে ভালো লাগলো। তোমাকে দেখেও ভালো লেগেছে বন্ধু। আশা করি তোমার হাঁটু সবসময় ভালো থাকবে।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে