রঙ্গনা হেরাথের ভাগ্য নির্ধারণ বিসিবির পরবর্তী সভায়
খালেদ মাহমুদ সুজনের টিম ডিরেক্টর হওয়া দিয়েই পরিবর্তনের শুরু। তারপর যত সময় গড়াচ্ছে দেশের ক্রিকেটে পরিবর্তনের ডালপালা ততই গজাচ্ছে।
ব্যর্থতাপূর্ণ বিশ্বকাপের পর বাংলাদেশ দলে ঢালাও পরিবর্তন। পাকিস্তানের সঙ্গে সিরিজে দলে নেই তিন নিয়মিত ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস ও সৌম্য সরকার। একইভাবে কোচিং প্যানেলেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া।
ফিল্ডিং কোচ রায়ান কুক নেই। তার বদলে মিজানুর রহমান বাবুলকে ফিল্ডিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে থাকছেন না স্পিন কোচ রঙ্গনা হেরাথও।
রায়ান কুক আর রঙ্গনা হেরাথ কি তবে বাদ? বাংলাদেশের ক্রিকেটের সাথে তাদের সম্পর্ক কি তাহলে চুকে গেছে? এ প্রশ্নের সত্যিকার উত্তর এতকাল অজানাই ছিল।
বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, রায়ান কুক আর টিম বাংলাদেশের সঙ্গে থাকছেন না- এটা নিশ্চিত। রঙ্গনা হেরাথের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তিনি পাকিস্তানের সঙ্গে সিরিজে কাজ করবেন না।
আকরাম খান জানান, রায়ান কুক ও হেরাথ- দুই জনের সঙ্গেই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। ঐ আসর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আসলে চুক্তি শেষ হয়ে গেছে। আমরা ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ন করবো না।
তিনি আরও যোগ করেন, তবে রঙ্গনা হেরাথের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। সেটা বিসিবির পরিচালক পর্ষদের পরবর্তী সভায় নেয়া হবে। হেরাথ এবার পাকিস্তান সিরিজে দলের সঙ্গে থাকবেন না।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ