হাফ ভাড়ার দাবিতে ঢাকা কলেজের সামনে বাস আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় কয়েকটি বাস থেকে যাত্রীদের নামিয়ে গলিতে আটকে রাখেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা কলেজের সামনের (মিরপুর রোড) সড়কে সব বাস আটকে দেন শিক্ষার্থীরা। পরে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, এ রুটে প্রতিদিন অনেক শিক্ষার্থী চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা বাস আটকে দিয়ে বিক্ষোভ করছেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম বলেন, সরকার শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়ার নির্দেশনা দিলেও হাফ ভাড়া নেয়া হয় না। এজন্য আমরা গাড়ি আটকে রেখেছি। বাস মালিকদের এখানে এসে হাফ ভাড়া নেয়ার প্রতিশ্রুতি দিয়ে বাস নিয়ে যেতে হবে।
তবে এ বিষয়ে বাস মালিক-শ্রমিকদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জামান / জামান
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত