বিশ্বকাপ খেলবে না নিউজিল্যান্ডের যুবারা
২০২০ সালের আসরে বাংলাদেশের কাছে সেমিফাইনালে থেমে গিয়েছিল নিউজিল্যান্ডের যাত্রা। বছর দুয়েক পর ২০২২ সালে ফের বসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। কিন্তু সেটিতে দেখা যাবে না কিউই যুবাদের। তাদের জায়গায় খেলবে স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।
নিউজিল্যান্ডে এখনো পুরোপুরি শিথিল হয়নি করোনা ভাইরাসজনিত বিধিনিষেধ। বিশেষ করে অন্য দেশ থেকে কেউ নিউজিল্যান্ডে গেলে পালন করতে হয় কঠোর কোয়ারেন্টাইন। মূলত এ কারণেই আগামী বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে কিউইরা। ফলে কপাল খুলে গেছে স্কটল্যান্ডের। প্রাথমিকভাবে ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব পেরোতে না পারলেও, নিউজিল্যান্ড সরে দাঁড়ানোয় ১৬তম দেশ হিসেবে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। তাদের রাখা হয়েছে ডি গ্রুপে। যেখানে অন্য তিন দল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।
আগামী ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হবে যুব বিশ্বকাপের ১৪তম আসরটি। চার গ্রুপে ভাগ হয়ে লড়বে ১৬টি দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের চারটি দেশ অ্যান্টিগা এন্ড বারবুদা, গায়ানা, সেইন্ট কিটস এন্ড নেভিস ও ত্রিনিদাদ এন্ড টোবাগোর ১০টি মাঠে হবে সব খেলা।
এই বিশ্বকাপ দিয়ে পুরুষদের বিশ্ব আসরে অভিষেক হতে চলেছে উগান্ডার। তারা রয়েছে বি গ্রুপে, বর্তমান রানার্সআপ ভারত, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের সঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ রয়েছে এ গ্রুপে। যেখানে অন্য তিন দল ইংল্যান্ড, কানাডা ও আরব আমিরাত।
আসরের উদ্বোধনী লড়বে ডি গ্রুপের চার দল। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অন্য ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। বিশ্বকাপের মূল আসর শুরুর আগে ৯ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত হবে ১৬টি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ।
আগামী ১ ফেব্রুয়ারি ও ২ ফেব্রুয়ারি- দুই সেমিফাইনাল হবে অ্যান্টিগার দুটি ভিন্ন স্টেডিয়ামে। যেখানে প্রথম সেমিফাইনাল হবে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ও দ্বিতীয়টি হবে কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে। ৫ ফেব্রুয়ারি ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে ১৪তম যুব বিশ্বকাপের ফাইনাল।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ শিরোপাজয়ী দল হলো ভারত। তারা এ পর্যন্ত চারবার জিতেছে যুব বিশ্বকাপ। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার যুব বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া আর পাকিস্তান জিতেছে দুইবার। একবার করে জিতেছে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০২২ এর গ্রুপিং
গ্রুপ এ : বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ বি : ভারত, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা
গ্রুপ সি : আফগানিস্তান, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, জিম্বাবুয়ে
গ্রুপ ডি : অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ
জামান / জামান
আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি
কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ
নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস
আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা
বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস
নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!
নরওয়ে ৮-৫ ব্রাজিল
শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ
আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে