ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

মিরপুরে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ১১:৩৫

২০২০ সালের মার্চে জিম্বাবুয়ে সিরিজের পর করোনা ভাইরাসের প্রকোপে স্টেডিয়াম দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ প্রায় ২১ মাস পর আবার ঘরের মাঠে দর্শক ফেরাচ্ছে বিসিবি। আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে গ্যালারিতে বসার সুযোগ পাচ্ছেন টাইগার সমর্থকরা। দীর্ঘদিন পর প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে মিরপুরে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়।

দেশে করোনা সংক্রমণের হার কমে আসায় আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে গ্যালারিতে আবার দর্শক ফেরাচ্ছে বিসিবি। তবে দর্শক ফেরালেও ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি টিকিট দেওয়া হবে না। সঙ্গে শর্ত হলো করোনাভাইরাসের ডাবল ডোজ টিকা নিয়েছেন কেবল তারাই খেলা দেখার সুযোগ পাবেন সনদ দেখানো সাপেক্ষে। 

একমাত্র মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলছে আগামী ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম। প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে বুথে সমর্থকদের উপচেপড়া ভিড়। সকাল ৯টায় শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম। টিকিট থাকা সাপেক্ষে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে টিকিট বুথ।

৯টায় টিকিট বিক্রি শুরু হলেও সকাল ৬টা থেকে অপেক্ষায় থাকেন সমর্থকরা। তবুও দীর্ঘ লাইন দেখা গেছে টিকিট প্রত্যাশীদের। টিকিট বিক্রয়ের ধরন নিয়ে অভিযোগ আছে অনেক। সমর্থকদের দাবি, ১টির বেশি টিকিট দেওয়া হচ্ছে না। তারা প্রত্যাশা করেছিলেন, একজন অন্তত ২টি টিকিট কিনতে পারবেন। টিকিট বুথ ১টি হওয়ায় টিকিট প্রত্যাশীদের লাইন ক্রমেই বড় হচ্ছে। পুরুষদের তুলনায় নারী টিকিট প্রত্যাশীদের লাইন ছোট হওয়ায় একজন ১টি টিকিট নিয়ে আবার লাইনে দাঁড়াতে দাঁড়াচ্ছেন। এভাবে চক্রাকারে কয়েকটি টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।

টিকিট পাওয়া যাচ্ছে মোট ৫ ক্যাটাগরিতে। যেখানে সর্বোচ্চ টিকিট মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা, সর্বনিম্ন ১০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউজ ৩০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১৫০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট মিলবে ১০০ টাকায়। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিক্রয়ের পর যদি ম্যাচের দিন টিকিট পর্যাপ্ত থাকে, তাহলে স্টেডিয়ামসংলগ্ন বুথে (এক নম্বর গেটসংলগ্ন) বিক্রি করা হবে।

জামান / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে