লালমনিরহাটে কালভার্টের নিচে মিলল ৬৬ লাখ টাকা
লালমনিরহাটে পানির নিচ থেকে ৬৬ বান্ডিল ‘জাল টাকা’র নোট উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) রাত ১০টায় শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি কালভার্টের নিচে থাকা পানির নিচ থেকে এ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেঁড়া টাকা দেখতে পান। এরপর পুলিশকে খবর দেন তিনি। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে পানির নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল উদ্ধার করে। প্রত্যেক বান্ডিলে ১০০ নোট ছিল। টাকাগুলোর পেছনে লেখা ছিল- সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সবগুলো টাকা জাল।
স্থানীয় আব্দুস সালাম (৪০) জানান, আমি পানির নিচ থেকে সবগুলো টাকা তুলেছি। উদ্ধার হওয়া সবগুলো টাকা আমি হাত দিয়ে নেড়ে দেখেছি। সবগুলোই জাল টাকার নোট।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, আমরা পানির নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সবগুলোই জাল টাকার নোট। আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
এমএসএম / জামান
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
Link Copied