আগামীকাল কমলগঞ্জে মহারাসোৎসব
মৌলভীবাজারের কমলগঞ্জে আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহারাসোৎসব। কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ প্রাঙ্গণে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে এ বছর ১৭৯তম মহারাসোৎসব পালিত হবে। একই দিনে কমলগঞ্জের আদমপুরের তেতইগাঁও সানাঠাকুর মণ্ডপ প্রাঙ্গণে মণিপুরী মৈ-তৈ সম্প্রদায়ের আয়োজনে ৩৬তম রাসোৎসব পালিত হবে। মহারাসোৎসব উপলক্ষে কমলগঞ্জের মণিপুরীপল্লীতে বিরাজ করছে সাজ সাজ রব।
রাসোৎসব উপলক্ষে মাধবপুর ও আদমপুর মণ্ডপে নেয়া হয়েছে নানান কর্মসূচি। সাদা কাগজের নকশায় সজ্জিত মণ্ডপগুলো সাজানো হয়েছে নিপুণ কারুকাজে। রাসোৎসব উপলক্ষে এক রাতের জন্য মানুষের মিলনতীর্থ হবে মাধবপুর জোড়া মণ্ডপ আর আদমপুরের সানাঠাকুর মণ্ডপ এলাকা। মণিপুরী শিশু নৃত্যশিল্পীদের সুনিপুণ নৃত্যাভিনয় রাতভর মন্ত্রমুগ্ধ করে রাখে ভক্ত ও দর্শনার্থীদের। উৎসব উপলক্ষে উভয় স্থানে বসবে বিরাট মেলা। মণিপুরী সম্প্রদায়ের লোকজনের সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও মেতে উঠবেন এক দিনের এই আনন্দে। মহারাত্রির আনন্দের পরশ পেতে আসা হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর, কবি-সাহিত্যিক, সাংবাদিক, দেশি-বিদেশি পর্যটক, বরেণ্য ব্যক্তিবর্গ, প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মণিপুরীপল্লীর এ দুটি এলাকা।
মাধবপুর জোড়ামণ্ডপ প্রাঙ্গণে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা শ্রীশ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ উৎসব উপলক্ষে নেয়া কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে গোধূলীলগ্ন পর্যন্ত রাখাল নৃত্য (গোষ্ঠলীলা), সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর পর্যন্ত শ্রীশ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ।
অপরদিকে আদমপুর সানাঠাকুর মণ্ডপ প্রাঙ্গণে মৈ-তৈ মণিপুরী সম্প্রদায়ের রাস উৎসব কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার সকাল ১০টায় রাখাল নৃত্য, দুপুরে ভক্তদের মধ্যাহৃভোজন, রাত সাড়ে ১০টায় নুপা পালা ও রাত ১২টা ১ মিনিট থেকে ভোর পর্যন্ত মহারাসলীলানুসরণ।
এদিকে, মাধবপুরের রাসোৎসব অনুষ্ঠান দেখতে শুক্রবার বিকেলে উৎসব প্রাঙ্গণে আসবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি এবং রাতে আলোচনা সভায় যোগ দেবেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied