পটিয়ায় স্কুলছাত্রী অপহরণের ৬ দিন পর উদ্ধার : গ্রেফতার ১
পটিয়া থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের ৬ দিন পর থানা পুলিশ অভিযান চালিয়ে টেকনাফ সদরের টেকপাড়া থেকে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করেছে। এ সময় এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের নাম হলেন মো. আরিফ (২০)। সে বাশঁখালী উপজেলার গুনাঘরি গ্রামের শাহ আলমের ছেলে। আরিফকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। ভিকটিম ছাত্রীকে থানায় হেফাজতে রাখা হয়।
জানা গেছে, অপহরণকৃত স্কুলছাত্রী পৌর সদরের একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় অপহরণকৃত ছাত্রীর পিতা বাদী হয়ে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই ডায়েরির ভিত্তিতে পটিয়া থানার এসআই সঞ্জয় কুমার কক্সবাজার জেলার টেকনাফ থানার টেকপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুন পৌর সদর থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। সেদিন স্কুলছাত্রীর পিতা পটিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
Link Copied