ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রথম ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ১:২৫

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আগামীকাল ১৯ নভেম্বর কুড়ি ওভারের ফরম্যাট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে প্রথম ম্যাচে মাঠে নামার আগে স্কোয়াড ছোট করে ১২ জনে নিয়ে এসেছে সফরকারীরা।

আজ (বৃহস্পতিবার) ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক বাবর আজম প্রথম ম্যাচের জন্য ১২ জনের নামের তালিকা প্রকাশ করেন। এই ম্যাচে অভিজ্ঞদের উপরেই আস্থা রেখেছে পাকিস্তান।

বিশ্বকাপে নিজেদের ৬ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান। সে দলের ৮ ক্রিকেটার আছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে।

প্রথম ম্যাচের জন্য পাকিস্তানের ১২ সদস্যের স্কোয়াড-
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে