অধিনায়কত্ব ছাড়লেন ফিঞ্চ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের অধিনায়কত্ব ছেড়ে দিলেন জাতীয় দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার জায়গায় মেলবোর্ন রেনেগেডসের দায়িত্ব সামলাবেন নিক ম্যাডিনসন। মূলত আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে অধিনায়কত্ব ছাড়লেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিঞ্চ। আসন্ন মৌসুমে দলের সিনিয়র মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
কিছুদিন মেলবোর্ন স্টারস থেকে মেলবোর্ন রেনেগেডসে নাম লিখিয়েছেন ম্যাডিনসন। এর আগে তিনি খেলেছেন সিডনি সিক্সারসের হয়েও। এ দুইটি দলেই অধিনায়কত্ব করেছেন ম্যাডিনসন। এবার তৃতীয় দল হিসেবে রেনেগেডসেও নেতৃত্ব দেবেন তিনি। সদ্য বিদায়ী অধিনায়ক ফিঞ্চ ২০১২-১৩ মৌসুম থেকে রেনেগেডসের অধিনায়ক ছিলেন। তার অধীনে ২০১৮-১৯ মৌসুমের বিগ ব্যাশে চ্যাম্পিয়ন হয়েছিল রেনেগেডস।
দলের নতুন কোচ ডেভিড সাকেরের সঙ্গে আলোচনার পর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ফিঞ্চ। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেছেন, অধিনায়কত্ব একটি বড় দায়িত্ব এবং চাপ। এর ফলে নিজের খেলার দিকেও তেমন মনোযোগ দেওয়া যায় না।
ফিঞ্চ আরো বলেন, ‘রেনেগেডস এবার বিগ ব্যাশে খুবই তরুণ একটি দল গড়েছে। আমি মনে করি একজন সাধারণ খেলোয়াড় হিসেবে তরুণদের সঙ্গে আরও কাছ থেকে কাজ করতে পারব।
আগামী ৭ ডিসেম্বর মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে হবে আসন্ন বিগ ব্যাশে রেনেগেডসের প্রথম ম্যাচ।
জামান / জামান
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ