করোনায় আক্রান্ত আমির, খেলা হবে না টি-টেন লিগে
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। যার ফলে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া আবুধাবি টি-টেন লিগে খেলতে পারবেন না এ তারকা পেসার।
টি-টেন লিগের পঞ্চম আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল আমিরের। তবে তিনি এখন সুস্থতার পথেই আছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।পাকিস্তানের সংবাদমাধ্যমে আমির জানিয়েছেন, গত ৮ নভেম্বর করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি। বর্তমানে নিজের রুমেই আইসোলেশনে সময় কাটছে তার।
আগামী শনি অথবা রোববার করাচিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমিরের। সেখান থেকে দুবাই গিয়ে লংকান প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি নেবেন তিনি।
ক্রিকেটপাকিস্তানডটকমকে আমির বলেছেন, ‘গত কয়েকদিন ধরে লাহোরের আবহাওয়া খুব একটা ভালো নয়। তাই আমি আমার স্বাস্থ্যের বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। আমার পরিবারের বাকি সবাই ভালো আছে।’
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ