ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

অধিনায়কত্ব ছেড়ে দিলেন ফিঞ্চ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ২:২৬

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের অধিনায়কত্ব ছেড়ে দিলেন জাতীয় দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার জায়গায় মেলবোর্ন রেনেগেডসের দায়িত্ব সামলাবেন নিক ম্যাডিনসন।

মূলত আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে অধিনায়কত্ব ছাড়লেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিঞ্চ। আসন্ন মৌসুমে দলের সিনিয়র মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

কিছুদিন মেলবোর্ন স্টারস থেকে মেলবোর্ন রেনেগেডসে নাম লিখিয়েছেন ম্যাডিনসন। এর আগে তিনি খেলেছেন সিডনি সিক্সারসের হয়েও। এ দুইটি দলেই অধিনায়কত্ব করেছেন ম্যাডিনসন। এবার তৃতীয় দল হিসেবে রেনেগেডসেও নেতৃত্ব দেবেন তিনি।

সদ্য বিদায়ী অধিনায়ক ফিঞ্চ ২০১২-১৩ মৌসুম থেকে রেনেগেডসের অধিনায়ক ছিলেন। তার অধীনে ২০১৮-১৯ মৌসুমের বিগ ব্যাশে চ্যাম্পিয়ন হয়েছিল রেনেগেডস।

দলের নতুন কোচ ডেভিড সাকেরের সঙ্গে আলোচনার পর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ফিঞ্চ। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেছেন, ‘অধিনায়কত্ব একটি বড় দায়িত্ব এবং চাপ। এর ফলে নিজের খেলার দিকেও তেমন মনোযোগ দেওয়া যায় না।’

ফিঞ্চ আরও বলেন, ‘রেনেগেডস এবার বিগ ব্যাশে খুবই তরুণ একটি দল গড়েছে। আমি মনে করি একজন সাধারণ খেলোয়াড় হিসেবে তরুণদের সঙ্গে আরও কাছ থেকে কাজ করতে পারবো।’

আগামী ৭ ডিসেম্বর মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে হবে আসন্ন বিগ ব্যাশে রেনেগেডসের প্রথম ম্যাচ।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে