ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষে আহত ১


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ২:৪২
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের দক্ষিণ মাহিনী গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষে মমিন ভান্ডারী নামে একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তাদের মাঝে জায়গা-জমি নিয়ে দ্বন্দ্ব চলছে এবং কুমিল্লা কোর্টে মামলা চলমান রয়েছে। গত ১৬ নভেম্বর কোর্টে হাজিরা দিয়ে এলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
এ বিষয়ে আহত মমিন ভান্ডারী বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বলেন, আমাদের জায়গা-সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে এবং কোর্ট থেকে আমি কয়েকটি মামলার রায়ও পেয়েছি। গত ১৬ নভেম্বর কোর্টে হাজিরা দিয়ে বাড়িতে আসলে আমার ওপর হামলা করে। আমার বড় ভাই ও ভাইয়ের ছেলেরাসহ ৫ জন আমার ওপর হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আমাকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
 
এ বিষয়ে ওয়ার্ড মেম্বার শাহাজান জানান, শুনেছি তাদের ভাই ভাই জায়গা-জমিন নিয়ে ঝামেলা হয়েছে। তবে সংঘর্ষের বিষয়টি আমি জানি না। আহত মমিন ভান্ডারী চিকিৎসাধীন রয়েছে, বাড়ি ‍আসার পর একটা সুরহা করে দেব।

এমএসএম / জামান

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা