ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পটিয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ২:৪৩
চট্টগ্রামের পটিয়ায় সন্ত্রাসী হামলায় দু‍ই সহোদরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তারা হলেন- শাহ্ আলম (৪০), হাফেজ বদিউল আলম (৪৪)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় পটিয়া উপজেলার কুসুমপুরা ছিলা শাহ্ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শাহ্ আলম বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ছিলা শাহ্ মার্কেট এলাকায় আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত সংগঠনের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর একটি ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের আয়োজন করা হয়। তাদের প্রতিপক্ষ মোহাম্মদ নজরুলসহ কয়েকজন বিনিনিহারা এলাকায় ৩ ডিসেম্বর আরেকটি মাহফিলের আয়োজন করেন। শাহ্ আলম পক্ষের লোকজন নজরুল পক্ষের সাথে মাহফিলের সমন্বয় না করায় শাহ্ আলমদের ওপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে গতকাল সকালে ছিলা শাহ্ মার্কেট এলাকায় মানিকের চায়ের দোকানের সামনে রাস্তার ওপর শাহ্ আলমের ওপর হামলা চালায়।
 
এ সময় এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে শাহ্ আলমকে আহত করার পর হত্যার উদ্দেশ্যে কিরিচ দিয়ে কুপিয়ে মাথায় ও হাতে রক্তাক্ত গুরুতর জখম করে। এ সময় শাহ্ আলমের বড় ভাই হাফেজ বদিউল আলম শাহ্ আলমকে উদ্ধার করতে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করে ও কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন।
 
শাহ্ আলম জানান, হামলাকারীরা অত্যন্ত সন্ত্রাসী প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
 
এ ব্যাপারে পটিয়া থানার এসআই রিয়াজ আহমদ জানান, ভিকটিম শাহ্ আলমের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে, যা মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / জামান

তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান

জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার

চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান