পটুয়াখালীর কুয়াকাটায় অধিবাসের মধ্যদিয়ে রাসের আনুষ্ঠানিকতা শুরু
অধিবাসের মধ্যদিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১২টা ১ মিনিটে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শনের মাধ্যমে এ রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় শাখ, উলুধ্বনি এবং নামকীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ।
কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মাবলম্বীরা রাসের আনুষ্ঠানিকতা শুরু করেন। পঞ্জিকামতে, আজ দুপুর ১২টা ১ মিনিটে শুরু হবে পূর্ণিমা। থাকবে পরদিন দুপুর ১টা ৪৭ মিনিট পর্যন্ত। তাই প্রতি বছরের ন্যায় এবারও পূর্ণিমার এ তিথিতে আগামীকাল কাকাডাকা ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাস্নান করবেন সনাতনীরা।
ইতোমধ্যে কুয়াকাটায় পুন্যার্থীদের ভির জমতে শুরু করেছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার হচ্ছে না মেলা। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই এ উৎসব চলবে ৫ দিন।
এমএসএম / জামান
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ