অবহেলিত নরিনা ইউনিয়নকে দেশের অনুকরণীয় হিসেবে গড়ে তুলবেন সনজিত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুরের ১৩টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে নির্বাচনের দিন ধার্য রয়েছে। এ নির্বাচনকে ঘিরে ইউনিয়নগুলোর সর্বত্র উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ইউপি নির্বাচনে শাহজাদপুর উপজেলার ১২নং নরিনা ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন প্রকৌশলী সনজিত কুমার রায়। চেয়ারম্যান নির্বাচিত হয়ে নরিনা ইউনিয়নের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে চান। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে নরিনা বাজারে সাংবাদিকদের সাথে বতবিনিময় করেন সনজিত কুমার রায়।
নরিনা ইউনিয়নের নরিনা মধ্যপাড়ার স্বর্গীয় ফটিক চন্দ্র রায় ও পরিবার পরিকল্পনায় কর্মরত রেনু বালা রায়ের ছেলে প্রকৌশলী সনজিত কুমার রায়। ছোটবেলা থেকেই মিশুক প্রকৃতির সনজিত কুমার ১৯৯৪ সালে নরিনা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৯২-১৯৯৪ সাল পর্যন্ত নরিনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। ১৯৯৬ সালে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন। সেখানে বগুড়া জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।
শিক্ষাজীবন শেষে সনজিত কুমার এসবিডিএল নামে একটি আবাসন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ব্যবসা শুরু করেন এবং নিজের মেধা, ভদ্রতা ও যোগ্যতা দিয়ে খুব দ্রুত ব্যবসায় উন্নতি করেন। পাশাপাশি জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির পরিচালকমণ্ডলীর অন্যতম সদস্য, জাতীয় পল্লী আলো সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে অদ্যবধি দায়িত্ব পালন করে চলেছেন। তিনি নরিনা হাই স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব, শাহজাদপুর রবীন্দ্র স্মৃতি সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত ২০১১ সালে নিজস্ব অর্থায়নে নরিনা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করেন।
প্রকৌশলী সনজিত কুমার রায় বলেন, আমার পিতা-মাতা সব সময় এলাকার মানুষের সুখ-দুঃখে তাদের পাশে থাকতেন। আমি সেই উদার বাবা-মায়ের আলোয় বেড়ে উঠেছি। আমিও সব সময় সাধ্যমতো সহযোগিতা নিয়ে এলাকাবাসীর পাশে দাঁড়াই। করোনা মহামারীর সময় আমার ব্যক্তিগত অর্থায়নে অনেক মানুষকে সহযোগিতা করেছি। সৃষ্টিকর্তা আমাকে অনেক কিছু দিয়েছেন, এখন এলাকাবাসীকে আমার দেয়ার পালা। আমি এলাকাবাসীর প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার কারণেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ভালোবাসার প্রতীক নৌকার মনোনয়নপ্রত্যাশী। আমি নির্বাচিত হতে পারলে চিরঅবহেলিত এই নরিনা ইউনিয়ন পরিষদকে যুগোপযোগী, আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করব। সরকারি সকল সহযোগিতা নিষ্ঠার সাথে দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের কাছে পৌছে দেব এবং প্রণিত তালিকায় নতুনভাবে দুস্থদের যুক্ত করব। জনগণের হক নিশ্চিত করা গেলেই তাদের উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি আরো বলেন, নির্বাচিত হতে পারলে মাদক, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে লড়াই করব। অত্র ইউনিয়েনের প্রতিটি রাস্তা টেকসই করে তৈরি করব এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে নতুন নতুন রাস্তা ও সড়ক নির্মাণ করব।
এমএসএম / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী