ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশকে হালকাভাবে দেখার সুযোগ নাই


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ৪:৫৭
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। অভিজ্ঞ বলতে কেবল মাহমুদউল্লাহ। অভিজ্ঞ ক্রিকেটার না থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না বাবর আজম।
 
বিশ্বকাপে চোট পেয়েছেন সাকিব। যে কারণে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের দলে নেই তিনি। অন্যদিকে বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি মুশফিক। প্রধান নির্বাচকের মতে টেস্ট চ্যাম্পিয়শিপকে গুরুত্ব দিয়ে টি-টোয়েন্টির দলে রাখা হয়নি মুশফিককে।
 
সাকিব-মুশফিক না থাকায় দলে সুযোগ পেয়েছেন আকবর আলী, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির রাব্বি। অন্যদিকে হাফিজ বাদে বিশ্বকাপ দল নিয়েই বাংলাদেশে এসেছে পাকিস্তান। অভিজ্ঞতা ও শক্তিমত্তার বিবেচনায় পাকিস্তানের চেয়ে পিছিয়ে টাইগাররা। বাংলাদেশ দলে সাকিব ও মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার না থাকলেও হালকাভাবে নিতে নারাজ পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
 
প্রথম টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে আসেন তিনি। তার মতে যেসব তরুণ ক্রিকেটাররা বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সবাই পরীক্ষিত ক্রিকেটার এবং পারফর্মার।
“এটা তাঁদের হোম সিরিজ। কাজেই তাঁদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তাঁদের হয়তো মূল খেলোয়াড়রা নেই তবে যারাই আছে তারা ঘরোয়া ক্রিকেট, বিপিএলে নিয়মিত পারফর্মার। তাই তাঁদের হালকাভাবে নেওয়ার কোন সুযোগ দেখছি না।
 
বিশ্বকাপ শেষ করে সরাসরি ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল। আইসিসির ইভেন্টে একাদশে পরিবর্তন আনার সুযোগ না থাকলেও বাংলাদেশ সিরিজে দলের বেঞ্চ ক্রিকেটারদের পরখ করে দেখতে চান বাবর আজম। মূল খেলোয়াড়দের বাদ না দিলেও বাকিদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে জানালেন তিনি।
 
বাবর বলেন, যেভাবে আমাদের ওয়ার্ল্ড কাপের যে মোমেন্টাম ছিল, ঐটা ধরে রাখার চেষ্টা করব। চেষ্টা করছি ভিন্ন এক সমন্বয় তৈরি করতে এবং আমাদের বেঞ্চ ক্রিকেটারদেরও পরখ করে দেখতে চাচ্ছি। আমার মনে হয় এরপরই আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে এবং সর্বমোট ছয়টি ম্যাচ রয়েছে। খেলোয়াড়দের পরখ করে নেওয়ার বড় সুযোগ এটি। আমার মতে যে মোমেন্টাম পেয়েছি… মূল খেলোয়াড়দের তো বাদ দিতে পারবেন না। কারণ সামনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজও রয়েছে।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত