ধামইরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত হরিজনদের মাঝে ৩০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান
নওগাঁর ধামইরহাটে পল্লী সহযোগী বিষয়ক সংস্থা আরকোর উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত ও হরিজনদের মাঝে ৩০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারি এম এম কলেজ মাঠে সাবেক এমপি শাহিন মনোয়ারা হকের সভাপতিত্বে কোভিড-১৯ সংকট মোকাবেলায় আর্থিক সহায়তার জন্য উপজেলার বিভিন্ন এলাকার ৭৫০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত ও হরিজন সম্প্রদায়ের অতিদরিদ্রদের প্রত্যেককে ৪ হাজার টাকা করে প্রদান করা হয়।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- প্রকল্পের নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী, প্রকল্প সমন্বয়কারী ময়নুল হক বাপ্পি, প্রকল্প কর্মকর্তা জাহিদ আলী ও আনিকা বুশরা, উপজেলা অফিসার জয়ন্তি রানী ও ডিএম শফিউল আলম, ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার মাহমুদুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মুশফিকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এমএ মালেক প্রমুখ।
উদ্বোধনী দিনে ৩৯৫ জনের মাঝে টাকা বিতরণ করা হয়েছে। আগামী ২২ ও ২৩ নভেম্বর বাকিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে আরকো কর্তৃপক্ষ জানায়।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা