স্বাস্থ্য নিয়ে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির স্থানীয় পর্যায়ে সংবেদনশীলতা বৈঠক অনুষ্ঠিত
চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান বলেছেন, বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম এইডস রোগী পাওয়া যায়। প্রায় এক কোটি লোক দেশের বাইরে কাজ করার পরও কিন্তু আমাদের ভীতিকর অবস্থা নেই। এজন্য সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিক উদ্যোগের বড় ভূমিকা আছে। কিন্তু এখনো চিকিৎসক থেকে সাধারণ মানুষের মধ্যে এইডস সম্পর্কে এক ধরনের আতঙ্ক আছে, এটা থেকে বের হয়ে আসতে হবে। মনে রাখতে হবে, এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। এইডস রোগীকে সমাজের মূলধারায় নিয়ে আসতে হবে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ‘স্বাস্থ্য নিয়ে স্থানীয় পর্যায়ের সংবেদনশীলতা বৈঠক’-এ তিনি এ কথা বলেন।
বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির হালিশহর ডিআইসি ম্যানেজার মো. হারুন অর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন- সিভিল সার্জন কার্যালয়ের রোগ নিয়ন্ত্রক ডা. নূরুল হায়দার, চিকিৎসক ডা. জাহিদ, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, হিজড়াদের গুরুমা জুলিয়া, গুরুমা ফাল্গুণী, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মুরাদপুর ডিআইসি ম্যানেজার শ্যামল কুমার মণ্ডল, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আইনজীবী প্রমুখ।
ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান বলেন, এইচআইভি-এইডস আক্রান্ত ব্যক্তিদের অনেকেই ঘৃণার চোখে দেখে বলে আক্রান্ত ব্যক্তি রোগের কথা গোপন রাখেন। ফলে সহজে রোগ ছড়ায়। অনেকেই জানেন না, সরাসরি রক্তের সংক্রমণ ছাড়া শুধু ছোঁয়া বা হাচি-কাশিতে এইডস ছড়ায় না। তাই ঘৃণা নয়, এইডস রোগীদের জন্য দরকার সুচিকিৎসা। এ সম্পর্কে সমাজে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।
আলোচনায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির হালিশহর ডিআইসি ম্যানেজার মো. হারুন অর রশীদ বলেন, এসডিজিতে (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) তিন নম্বর লক্ষ্যমাত্রা হলো সুস্থ জীবন নিশ্চিত করা। সব বয়সী মানুষের জীবনমানের উন্নয়ন করা। এ বিষয়গুলো নিশ্চিত করতে হলে এসডিজিতে আলাদাভাবে এইচআইভির উল্লেখ না থাকলেও এটি নিয়ে কাজ করতে হবে।
গোল টেবিল বৈঠকে আলোচকরা বলেন, কিভাবে এইডস প্রতিরোধ করা যাবে বিষয়টি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো সবচেয়ে জরুরি। এজন্য প্রচার-প্রচারণা খুব দরকার। আর যে বৈষম্যমূলক আচরণ সংক্রমিত ব্যক্তিকে সমাজ থেকে আলাদা করে দেয়, তা থেকে বের হয়ে আসা দরকার। বাংলাদেশে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা কম। কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। আমাদের পার্শ্ববর্তী প্রতিটি দেশই ঝুঁকিপূর্ণ। তাই যৌনকর্মী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীসহ সবাইকে সচেতন করা অত্যন্ত জরুরি।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied