কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় কৃর্ষি পুনর্বাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে ২০২১-২২ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে এ বীজ ও রাসানিক সার বিতরণ করা হয়।
বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু।
অনুষ্ঠানে উপজেলার দুটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ৪ হাজার ২৯০ জন কৃষকের মাঝে ভুট্টা, সূর্যমুখী, খেসারি, মুগ, গম ও সরিষার বীজ বিতরণ করা হয়। বীজ ও রাসায়নিক সার বিতরণকালে কৃষকদের কৃষিকাজে আগ্রহ বাড়িয়ে তিন ফসলি চাষ করার আহ্বান জানানো হয়।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন