আক্কেলপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
জয়পুরহাটের আক্কেলপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে ঘটে। তিনি উপজেলার তিলকপুর কানচপাড়া গ্রামের মামুন হোসেনের ছেলে। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে তিলকপুর-সান্তাহার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আরাফাত হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী নওগাঁ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে নাইমুল ইসলাম এবং উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ি গ্রামের রাসেলের ছেলে রমিন ইসলাম গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান আরাফাত হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জামান / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়