ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মুজিববর্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করল বশেমুরকৃবি


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৮-১১-২০২১ বিকাল ৬:৫৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন ফসলের বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া গ্রামে এ বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান ও ডালের বীজ ১০০ জন প্রকৃত কৃষকের মাঝে বিতরণ করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বলেন, কৃষি এখন মর্যাদাপূর্ণ ও লাভজনক পেশা। এটা আজ আর অবহেলা ও অমর্যাদার কোনো পেশা নয়। বিশ্ববিদ্যালয়ের উন্নত ও জনপ্রিয় প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় মেধাবী কৃষি গ্র্যাজুয়েট তৈরির পাশাপাশি উদ্ভাবিত উন্নত জাত ও প্রযুক্তিসমূহ আগ্রহী কৃষক পর্যায়ে ছড়িয়ে দেয়াও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, পরিচালকবৃন্দ, প্রক্টর সহযোগী পরিচালকসহ (বহিরাঙ্গন কার্যক্রম) অন্যান্য শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কৃষকবৃন্দ তাদের প্রতিনিধির মাধ্যমে ফসল চাষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

জামান / জামান

বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;