ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মুসলিমদের করোনা টিকা নিতে উৎসাহ দেবেন সালমান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২১ দুপুর ১২:৪৩

করোনা ভাইরাসে বিধ্বস্ত সারাদুনিয়া। সম্প্রতি প্রকোপ অনেকটাই কমে এসেছে। তবে করোনা থেকে এখনো পুরোপুরি নিস্তার পায়নি ভারত। গত বছর থেকেই করোনা আক্রান্তের সংখ্যায় এগিয়ে ছিল মহারাষ্ট্র। এখনো সে রাজ্যের অবস্থা প্রায় একই রকম। সম্প্রতি মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, করোনা টিকা নিয়ে এখনো মহারাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে অনীহা রয়েছে। এই পরিস্থিতি ঠিক করতে হবে আগে।

তথ্য অনুযায়ী, ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তবে এই রাজ্যের বেশ কিছু এলাকায় টিকা গ্রহণের হার খুব নিচে।

মন্ত্রী জানান, মুসলিম সংখ্যাধিক্য রয়েছে সে সকল এলাকায় সেখানে টিকা নেয়ার ক্ষেত্রে অনেকের মধ্যেই অনীহা দেখা দিয়েছে। এ কারণেই সালমান খানের সাহায্য নিতে চাই। সাধারণত দেখা গেছে, সচেতনতা বাড়াতে চলচ্চিত্রের তারকাদের কথাই শোনে সাধারণ মানুষ।

ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই নিজের সম্প্রদায়ের মানুষদের করোনা টিকা নিতে উৎসাহ দিতে মাঠে নামবেন সালমান।

এদিকে, নিজের আগামী সিনেমা ‘অন্তিম’-এর প্রমোশনে ব্যস্ত রয়েছেন সালমান। এই ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তার ভগ্নীপতি আয়ূশ শর্মাকে।

জামান / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...