শুটিংয়ে আহত নায়ক নিরব
সিলেটের জাফলংয়ে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়ক নিরব। পরে দ্রুত স্থানীয় জয়ন্তিকা সরকারি স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে নিরবকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তার পায়ে ব্যান্ডেজ। বিশ্রামে আছেন তিনি।
সাইফ চন্দনের পরিচালনায় ‘কয়লা’ সিনেমার শুটিং করতে বর্তমানে সিলেটের জাফলংয়ে রয়েছেন নিরব। তার সঙ্গে আছেন চিত্রনায়িকা বুবলীও। সেখানকার একটি পদ্মবিলে গত বুধবার (১৭ নভেম্বর) রাত ১টা নাগাদ নৌকায় শুটিং চলাকালে নিরবের বাঁ পায়ের তালু কেটে জখম হয়েছে।
নিরব জানিয়েছেন, একটি ডোবার মধ্যে শুটিং করতে গিয়েছিলাম আমি আর বুবলী। সেখানে অনেক জোঁক আর সাপ। এরমধ্যেই শুটিং করে যখন উপরে উঠে আসব, তখন দেখি যে পায়ে বিশাল এক জোঁক। এমন জোঁক আমি কখনো দেখিনি। ভয় পেয়ে সেটা পা ঝাঁকিয়ে ফেলতে গিয়ে নৌকার বাঁশের ছাঁচে ঘষা দিই। সেখান থেকেই পা কেটে রক্তারক্তি অবস্থা। স্থানীয় একটি ক্লিনিকে বিশ্রাম নিয়েছি৷ দু-এক দিন রেস্ট নিয়ে আবার কাজ শুরু করব।
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ