ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হাসপাতালে রুবেল


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২১ দুপুর ১২:৫৫

চলতি বছরের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফরে সবশেষ খেলেছিলেন ডানহাতি পেসার রুবেল হোসেন। এরপর নামা হয়নি ঘরের মাঠে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে। এমনকি শেষদিকে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকেও কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। এখন বাদই পড়ে গেছেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে। স্বাভাবিকভাবেই হতাশা জেঁকে বসার কথা রুবেলের। পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণার দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হতাশা প্রকাশ করেছিলেন তিনি।

রুবেলের সময়টাই চলছে বেশ খারাপ। দল থেকে জায়গা হারানোর পর শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় এ‍ই তারকা পেসারকে।

তার সহধর্মিনী দোলা হোসেন ফেসবুকে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তিনি গতকাল রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি হসপিটালে (হাসপাতালে) ভর্তি। সবাই তার জন্য দোয়া করবেন... মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। আমিন।’

জানা গেছে, ইনফেকশনজনিত কারণে গত বুধবার রাতে হাসপাতালে নেয়া হয় রুবেলকে। তবে তার অবস্থা এখন ভালোর দিকে।

জামান / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’