ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের আগে পার্টি করে তোপের মুখে নেইমার


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২১ দুপুর ১:৫

নেইমার নেই, আর্জেন্টিনা ম্যাচের আগে এমনই এক দুঃসংবাদ পেয়েছিল ব্রাজিল দল। জানানো হয়েছিল অ্যাডাক্টরের চোটের কারণে নেইমারকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে পাচ্ছে না দলটি। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যমের এক ভিডিওতে চাঞ্চল্যকর এক তথ্য বেরিয়ে এসেছে এখন। দেখা যাচ্ছিল, ম্যাচটির আগে পার্টিতে মজেছিলেন তিনি। তাতেই তিনি পড়ে গেছেন তোপের মুখে।

গত সোমবার রাতে ব্রাজিল জানায়, চোটের কারণে নেইমারকে পাচ্ছে না দলটি, যে কারণে ব্রাজিল থেকে আর্জেন্টিনাতেও নিয়ে যাওয়া হয়নি তাকে, তিনি সরাসরি চলে যান ফ্রান্সে। তবে তার আগে কোথায় ছিলেন তিনি? ব্রাজিলের টিভি অনুষ্ঠান ‘ওস দনোস দা বোলা’র এক ভিডিওতে জানা গেল উত্তর। ফ্রান্সে পাড়ি জমানোর আগে নেইমার ছিলেন সাও পাওলোর এক নাইট ক্লাবে। সেখানে তিনি যা করেছেন তা-ই তোপের মুখে ফেলে দিয়েছে তাকে। 

ওই ভিডিওতে দেখা যায়, মধ্যমণি নেইমার উদ্যম নেচেকুঁদে মাতিয়ে রাখছেন পার্টি। সেটা দেখে অনুষ্ঠানের সঞ্চালক রীতিমতো একহাত নিলেন নেইমারকে। বললেন, মাংসপেশীতে ব্যথা নিয়েও আপনি খেলতে পারেন, পায়ের মেটাটার্সাল হাড়ে ব্যথা নিয়েও খেলতে পারেন আপনি। আমার নিজের হাড় ভেঙেছিল। তাই আমি জানি এমন কিছু নিয়েও খেলা সম্ভব। কিন্তু অ্যাডাক্টরের চোট নিয়ে এভাবে কেউ নাচতে পারেই না!

জামান / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’