ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২১ দুপুর ২:১৭

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ। তাতে টসে জয় পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। দেশ ছাড়ার আগে সাকিব আল হাসানের দেখানো সেমিফাইনাল স্বপ্ন তো বটেই, এমনকি মাহমুদউল্লাহ রিয়াদের দেখানো সুপার টুয়েলভে প্রথম জয়ের লক্ষ্যও পূরণ হয়নি বাংলাদেশের। এর আগে তো গ্রুপপর্ব নিয়েই সৃষ্টি হয়েছিল শঙ্কা। যদিও শেষমেশ কোনোক্রমে গ্রুপপর্ব পেরিয়েছে বাংলাদেশ। তবে মূল পর্বে সেই পুরনো ব্যর্থতাই ফিরে এসেছে আবার। এই সিরিজে সে ব্যর্থতাই ঝেড়ে ফেলতে চাইছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

ওদিকে পাকিস্তান পুরো বিশ্বকাপে দারুণ খেলেছে। শুরুতে ভারত, এরপর নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে দেখতে শুরু করেছিল বিশ্বকাপের স্বপ্নও। যদিও সে স্বপ্নটা বিশ্বকাপের সেমিফাইনালেই শেষ হয়ে যায় তাদের। তবে বাংলাদেশের বিপক্ষে সে মোমেন্টামটাই ধরে রাখতে চেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।  

সেই লক্ষ্য নিয়েই দুই দল আজ মুখোমুখি হয়েছে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজের শুরুর ম্যাচে টস জয় হয়েছে মাহমুদউল্লাহর। শুরুতে চাপহীন ব্যাটিং করে প্রতিপক্ষকে চাপে ফেলার লক্ষ্য থেকেই নিয়েছেন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত।

জামান / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’