কমলগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী রাজুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কমলগঞ্জের ৬নং আলীনগর ইউনিয়নে নৌকা প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী নিয়াজ মুর্শেদ রাজুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্ভর) সন্ধ্যা ৭টায় আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামে হাজারো মানুষ এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় নৌকা প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী নিয়াজ মুর্শেদ রাজু তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবৎ আলীনগর ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে জনসেবা করে আসছি। আমার দাদার ইচ্ছা ছিল আমি পড়ালেখা করে যেন আলীনগরবাসীর পাশে দাঁড়াই। তাই আগামী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমার দাদার স্বপ্ন পূরণ হবে। ইতোমধ্যে আমি আলীনগর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নকাজ করেছি। আমার সাধ্যমতো এ ইউনিয়নের স্কুল, মাদরাসা, মসজিদ, মন্দিরে অনুদানসহ অসহায়-দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
তিনি বলেন, আমি প্রতিটি ওয়ার্ডের সমস্যা সম্পর্কে অবগত আছি। চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি অনুদান না পেলেও আপনাদের সকল দাবি তিন মাসের মধ্যে পূরণ করব। অবহেলিত আলীনগর ইউনিয়নকে উন্নত ও একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে আপনাদের সমর্থন, দোয়া ও আশীর্বাদ প্রয়োজন। আপনাদের সহযোগিতা পেলে আলীনগর ইউনিয়ন হবে বাংলাদেশের একটি উন্নত ও মডেল ইউনিয়ন। তাই আসন্ন নির্বাচনে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা এসএম আশিক রহমান, যুবলীগ নেতা সামসুল মিয়া, আলীনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনসুর, সহ-সভাপতি ইমরান, সুহেল, ইউপি সদস্য পদপ্রার্থী বুলবুল আহমেদ মধুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি